রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, স্থানীয়দের ধাওয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪২২ Time View

ডেস্ক নিউজ : সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

রোববার (২ নভেম্বর) সকালে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বিএসএফের চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পাড়ে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুঁটি উপড়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন। ঘটনার পরপর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (১৯ বিজিবি ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছি। সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনো পক্ষ পুনরায় এমন অনুপ্রবেশের সাহস না পায়।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit