শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এভারেস্টে টানা তুষারপাত, আটকা পড়েছেন শতাধিক পর্যটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক  টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ওই এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। মেঘলা আকাশ, প্রবল ঝোড়ো হাওয়া ও কম দৃশ্যমানতার কারণে লুকলা বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলা প্রশাসক সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফেরা অনেক পর্যটক লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন, ‘পর্যটন মৌসুমে প্রতিদিন লুকলা থেকে বহু ফ্লাইট পরিচালিত হয়। কিন্তু বর্তমানে সব ফ্লাইট স্থগিত। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে, অনেকে থাকার জায়গা পাচ্ছেন না।’

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিটধারী প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা রয়েছেন।

নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। বরং আগামী দুদিন কোশি প্রদেশসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit