মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ

সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : ‎পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

‎তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।

‎রবিবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়; এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মলগ্ন থেকেই সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসনামল থেকেই আমাদের সুশাসনের নামে শোষণ ও প্রতারণা করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি। কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে।‎

‎তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন আনতে হলে প্রথমেই আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতৃত্ব-যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি, জনগণের সুখ-দুঃখের অংশীদার এবং জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।‎

‎মাসুদ সাঈদী আরও বলেন, সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনও দুর্নীতিমুক্ত হতে পারে না; যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনও আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না। তাই এখনই সময়-আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে, যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।‎

মতবিনিময় ‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মো. জহিরুল হক।

সভায় আরও বক্তব্য রাখেন ‎নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ‎বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের পিরোজপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, ‎যুব বিভাগের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি মো. আবু হানিফ, ২নং মালিখালি ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আবু নেওয়াজ, ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুক।

মালিখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হাওলাদার, নাসিরুদ্দিন শেখ, তপন কুমার মন্ডল, সুজিত গাইন, নাসিম শেখ, শহিদুল ইসলাম, মনোজ কান্তি মন্ডল, নাসরিন আক্তার, শোভা রানী মন্ডল, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মো. খায়রুল আকন।

‎সভায় মালিখালি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit