মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ডিএসইতে অধিকাংশ শেয়ারে দরপতন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ নভেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে তার চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যকের দরপতন হয়েছে। এতে ডিএসইর সবগুলো সূচক কমেছে। তবে ১৩ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির। বিপরীতে কমেছে ২০৭টির। আর ৬০টির দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১১৬টি, ‘বি’ ক্যাটাগরির ৫১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪০টি শেয়ার ও ইউনিট রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজের দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এ সূচক ছিল ৫ হাজার ১২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৯ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমেছে ১ হাজার ৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে গত কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৬৬ লাখ টাকা। এদিন মোট ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক্সচেঞ্জটিতে আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত ১৪ অক্টোবর, ওইদিন মোট ৬০৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
ডিএসইতে সূচক কমলেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। পাশাপাশি অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি ও লেনদেনের পরিমাণও বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই আজ ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮২৬ পয়েন্টে উঠেছে।
সিএসইতে মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯২টির দর বেড়েছে এবং কমেছে ৬১টির। আর ৩৩টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১৬ কোটি ৫২ লাখ টাকার। গতকাল ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

 

 

কিউএনবি/খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit