বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নিমতলামোড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাবববন্ধনে বক্তব্য রাখেন, জিয়াবুর রহমান, ইমরান চৌধুরী নিশাত, মেহেদী হাসান, সাব্বির হোসেন, শিপন রহমান, রাকিব হোসেন, নিশাল লাহেরী, আনারুল হক, শাহেদ ইসলাম ও সাজু আশরাফি সহ স্থানীয় অনেক নেতৃবন্দ। এ সময় বক্তারা বলেন, প্রিপেই মিটার স্থাপনের ফলে ভোক্তাদের ভোগান্তি বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত বিলের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

তাই দ্রুত এ উদ্যোগ বন্ধ করে পূর্বের বিলিং পদ্ধতি বহাল রাখার দাবি জানান তারা। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ অংশ নেন। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।

বক্তারা আরও জানান, জনগণের অনুমতি বা মতামত ছাড়াই প্রিপেই মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা অন্যায্য ও অযৌক্তিক। সাধারণ ভোক্তাদের স্বার্থে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

 

কিউএনবি/খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit