মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

মেঘনায় ২০০ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়ল লঞ্চ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুর থেকে ঢাকাগামী বোগদাদিয়া-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়েছে। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী রয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাত ৯টার দিকে এমভি ইমাম হাসান নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া লঞ্চের কিছু যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এদিকে, বাকি যাত্রীদের উদ্ধারে বোগদাদিয়া-৮ লঞ্চ কাজ করছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন,লঞ্চটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবোচরে আটকা পড়ে। বর্তমানে দুটি লঞ্চ যাত্রীদের উদ্ধারে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/সকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit