বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪১০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী।শনিবার দুপুরে উপজেলার দুর্গম চর সুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।

নিহতরা হলেন, চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এই ঘটনায় হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে ওসি বলেন, ২০ বছর আগে হোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নিয়েছিলেন।

সেই ধারের টাকার বিপরীতে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া-রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল।

এ বিষয় নিয়ে সম্প্রতি গ্রামে বেশ কয়েকটা সালিশ-দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। কিন্তু তা মানতে পারেননি রিপন, শিপনরা।

এর জের ধরে শনিবার রিপন, শিপনরা জমি দখল করতে যায়। কিন্তু তাতে হোরা মিয়ারা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্রে নিয়ে হামলা চালায় রিপনরা।

এতে হোরা মিয়া, শাকিল মিয়া ও মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির বলেন, “আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।”

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit