রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ কানাডার প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের ঘটনায় র্বতমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

শনিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কার্নি জানান, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করেন তিনি।

মার্ক কার্নি বলেন, আমি প্রেসিডেন্টের কাছে দুঃখপ্রকাশ করেছি।

তিনি আরও জানান, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে বিজ্ঞাপনটি নিয়ে কথা বলেছি এবং বিজ্ঞাপনটি প্রচার না করতে পরামর্শ দিয়েছি।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, আমি ফোর্ডকে বলেছি, আমি চাই না বিজ্ঞাপনটি সম্প্রচারিত হোক।

বিজ্ঞাপনটি তৈরি করেছিলেন ফোর্ড, যিনি একজন রক্ষণশীল রাজনীতিক। বিজ্ঞাপনে রিগ্যানের একটি পুরোনো বক্তব্য ব্যবহার করা হয়, যেখানে তিনি বলেছিলেন— শুল্ক বাণিজ্যযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে।

বিজ্ঞাপনটির প্রতিক্রিয়ায় ট্রাম্প ঘোষণা দেন যে কানাডার পণ্যে শুল্ক বৃদ্ধি করা হবে, পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা স্থগিত করা হয়।

দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নৈশভোজে মার্ক কার্নির সঙ্গে তার খুবই সুন্দর আলাপ হয়েছে, যদিও বিস্তারিত জানাননি। তবে শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা আপাতত পুনরায় শুরু হচ্ছে না।

কার্নি আরও জানান, শুক্রবার তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠককে তিনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে দেখছেন। সূত্র: রয়টার্সব্লুমবার্গ, দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/ ০১ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit