বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

ভারত-দ.আফ্রিকা টেস্টে আগে চা, পরে লাঞ্চ বিরতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : নভেম্বরে ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। একটি ইডেন গার্ডেন্সে, অন্যটি গুয়াহাটিতে। মূলত গুয়াহাটি টেস্টেই দেখা যাবে ব্যতিক্রম চিত্র। কিন্তু শত বছরের বেশি সময় ধরে চলা রীতির হঠাৎ এমন ব্যতিক্রম চিন্তা কেন? মূলত গুয়াহাটির আবহাওয়া ও ভৌগলিক অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গুয়াহাটি ভারতের পূর্বদিকে। দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর। সেই সময়ে ওই এলাকায় শীতকাল শুরু হয়ে যাবে। ফলে সন্ধ্যা হয়ে যাবে দ্রুত। সেই কারণে ম্যাচ শুরু এবং শেষের সময় এগিয়ে আনা হয়েছে, যাতে কম আলোর জন্য ওভার নষ্ট না হয়। নতুন সূচি অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮.৩০টায় হবে টস। ৯টা থেকে শুরু হবে ম্যাচ। প্রথম সেশন চলবে ১১টা পর্যন্ত। ১১টা থেকে ১১.২০ পর্যন্ত চা-পানের বিরতি। দ্বিতীয় সেশন চলবে সকাল ১১.২০ থেকে দুপুর ১.২০ পর্যন্ত। এর পর দুপুর ১.২০ থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত তৃতীয় সেশনের খেলা হবে।
 
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, ‘গুয়াহাটিতে যেহেতু আগেভাগে সূর্যাস্ত হয় তাই শুরুতে চা-পানের বিরতি রাখা হয়েছে। খেলাও শুরু হবে আগে। এই প্রথম বার আমরা চা-পানের বিরতি এগিয়ে নিয়ে এলাম, যাতে ক্রিকেটারেরা যতটা বেশি সম্ভব মাঠে থাকতে পারে।’
 
সাধারণত ভারতে টেস্ট শুরু হয় সকাল ৯.৩০টায়। সকাল ১১.৩০টা থেকে বেলা ১২.১০ পর্যন্ত হয় মধ্যাহ্নভোজের বিরতি। এর পর দুপুর ২.১০ থেকে ২.৩০টা পর্যন্ত হয় চা-পানের বিরতি। খেলা শেষ হয় বিকেল ৪.৩০ টায়। ৯০ ওভার সম্পূর্ণ না হলে যদি আলো থাকে তা হলে আম্পায়ারেরা অতিরিক্ত ৩০ মিনিট খেলিয়ে দেওয়ার চেষ্টা করেন।
 
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও এই সূচি অনুসরণ করা হয়। তবে অতীতে রঞ্জি ট্রফির ম্যাচের সূচি বদলানো হয়েছে। এই প্রথম কোনো টেস্টের সূচি বদলানো হলো।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit