বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই: নাহিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনোভাবেই নির্বাচনের সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করেই নির্বাচনের দিকে যেতে হবে। বুধবার বিকালে রংপুরের পর্যটন মোটেল মিলনায়তনে দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ আরও বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনের জন্য প্রয়োজন স্থিতিশীলতা ও আস্থা। জনগণের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পর একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার। এখন সেই প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। দেশের মানুষ পরিবর্তন চায়, তারা চায় ফ্যাসিবাদমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের নতুন রাজনীতি শুরু হয়েছে। সামাজিক ফ্যাসিবাদের উত্থানও আমরা প্রত্যক্ষ করছি। অন্যদিকে পতিত স্বৈরাচার ও বিদেশি শক্তির ষড়যন্ত্রও নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। তবে সেই ঐক্যের ভেতরেও দলগুলোর অভ্যন্তরীণ সমস্যা সমাধান জরুরি। কেউ এককভাবে নেতৃত্ব দিতে বা সরকার গঠন করতে চাইলে সেটি টেকসই হবে না।

তাই আমরা মনে করি, জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা সংস্কার ও বিচার যদি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেই নির্বাচন টেকসই হবে না। আমরা বিশ্বাস করি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই টেকসই পরিবর্তনের পথ উন্মুক্ত হবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে যেসব দাবির কারণে আমরা স্বাক্ষর থেকে দূরে ছিলাম, পরবর্তীতে সেই দাবিগুলো নিয়েই আলোচনার পথ খোলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আমাদের কাছে এখনো জীবন্ত। যদি সেই সময় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে তাৎক্ষণিকভাবে সনদের অপমৃত্যু ঘটত।

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর মহানগর শাখার প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, রংপুর মহানগর আহ্বায়ক আসাদুল্লাহ গালিব প্রমুখ।

সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বিভাগের আট জেলা ও এক মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বুধবার রংপুরে আসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit