সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

এক মাসে রেকর্ড ১ কোটি ১৭ লাখ মানুষের ওমরাহ পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে হিজরি মাস রবিউস সানীতে রেকর্ড ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন। যা এ পর্যন্ত অন্যতম সর্বোচ্চ মাসিক সংখ্যা বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় এবং হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের মধ্যে ১৫ লাখেরও বেশি বিদেশি তীর্থযাত্রী ছিলেন, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসেছিলেন।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও সাধারণ কর্তৃপক্ষ যৌথভাবে ঘোষণা করেছে যে, তারা ওমরাহযাত্রীদের প্রতিটি ধাপের অভিজ্ঞতা উন্নত করতে সেবা মানোন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে, তারা এমন নতুন ডিজিটাল ও কার্যকরী সিস্টেম উন্নয়ন করছে, যা তীর্থযাত্রীদের ভ্রমণ পরিকল্পনা থেকে নিরাপদ প্রত্যাবর্তন পর্যন্ত সম্পূর্ণ যাত্রা আরও উন্নত করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বৃদ্ধি সৌদি আরবের উন্নত ডিজিটাল সিস্টেম, সমন্বিত লজিস্টিকস এবং আধুনিক সেবার সফল বাস্তবায়নের ফল। এসব ব্যবস্থার কারণে হজ ও ওমরাহযাত্রীদের জন্য সফর ও আনুষ্ঠানিকতা পালন এখন অনেক সহজ, নিরাপদ ও আরামদায়ক হয়ে উঠেছে।

এই প্রবৃদ্ধি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য হজ, ওমরাহ ও মসজিদ দর্শন ব্যবস্থাকে আধুনিক করা, দুই পবিত্র মসজিদে সহজ প্রবেশ নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য একটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit