শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

ইংল্যান্ডের ইতিহাসগড়া পেসার অ্যান্ডারসন পেলেন রাজকীয় সম্মান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ইতিহাসের সেরা টেস্ট বোলার জেমস অ্যান্ডারসন পেয়েছেন নাইটহুড সম্মাননা। মঙ্গলবার উইন্ডসর ক্যাসেলে এক অনুষ্ঠানে প্রিন্সেস রয়্যাল তার হাতে এই মর্যাদাপূর্ণ উপাধি তুলে দেন।

দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যান্ডারসন ১৮৮টি টেস্টে নিয়েছেন ৭০৪ উইকেট। টেস্ট ইতিহাসে কোনো ফাস্ট বোলারের এটি সর্বোচ্চ অর্জন। তার ওপরে আছেন শুধু শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।

অ্যান্ডারসন ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে নিজের বিদায়ী ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তবে তিনি এখনো নিজের ঘরোয়া দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। জানা গেছে, তিনি ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তির বিষয়ে আলোচনা করছেন। ফলে ৪৪ বছর বয়স পার করেও মাঠে দেখা যেতে পারে তাকে।

নাইটহুড পাওয়ার মাধ্যমে অ্যান্ডারসন যোগ দিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায়। তার আগে এই মর্যাদা পেয়েছেন স্যার ইয়ান বোথাম, স্যার জিওফ্রি বয়কট, স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রস।

এখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন ‘স্যার জেমস অ্যান্ডারসন’ নামে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit