রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের ৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ

‘বিপদে বন্ধুর পরিচয়’, কাদের বললেন মঞ্জু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সমাজ সংসারে একটা কথা প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু বিএনপি-জামায়াতের মধ‍্যে যে ঐতিহাসিক ঐক‍্য ও বন্ধুত্ব গড়ে উঠেছিল তা বিপদের দিনে খুব একটা কাজে লাগেনি, শুধুমাত্র বিভিন্ন নির্বাচনে বিজয় ছাড়া। বিএনপি-জামায়াতের ঐক‍্য যে ঠুনকো ছিল তা ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরসহ বিভিন্ন বিপদের সময়ে প্রমাণিত হয়েছে। 

২৮ অক্টোবরের স্মৃতিচারণ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, এ রকম নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে পঁচাত্তরের পর আবার নতুন করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির উত্থান ঘটেছে। সেদিনের সেই উন্মত্ততায় বামপন্থি আদর্শে বিশ্বাসী কিছু রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল আরও বেশি হতাশাজনক। ২৮ অক্টোবর আওয়ামী লীগের পাশবিক চরিত্র যেমনি নতুন প্রজন্মের কাছে উন্মোচিত হয়েছে তেমনি জামায়াতের রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলগত অদূরদর্শিতার প্রকাশও ঘটেছে বলে মন্তব্য করেন মঞ্জু। 

তিনি বলেন, লগি-বৈঠা দিয়ে উন্মত্ত খুনের নেশা যে দলের কর্মীদের চরিত্র হয়ে দাঁড়ায় সে দলটি কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। পৃথিবীর তাবৎ সন্ত্রাসবাদী দলের নামে কাতারে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নাম সন্নিবেশিত হওয়া দরকার বলে তিনি মনে করেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের দৃষ্টিআকর্ষণ করে তিনি আওয়ামী লীগকে মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করার দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit