রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের ৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমির খসরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে, দুটি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই প্রস্তাব উনাদের (কমিশন) হতে পারে। এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটি ব্যালটের মাধ্যমে হবে। দিনের আলোর মতো পরিষ্কার।

নতুন করে এই বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আলোচনারও সুযোগ নেই। তিনি আরও জোর দেন, এটা বিএনপির প্রথম দিন থেকেই অবস্থান। এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit