শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

‘সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে, এটা হাস্যকর’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামী সংসদ ২৭০ দিনে ঐকমত্য কমিশনের সুপারিশ প্রস্তাবগুলো সংস্কার পরিষদ পাস করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে, এটা হাস্যকর। বিএনপির সঙ্গে আলোচনা না করে কিছু সুপারিশ জমা দিয়েছে, যেগুলোর সঙ্গে একমত নয় বিএনপি। দুয়েকদিনের মধ্যে বিএনপি এ বিষয়ে তাদের মতামত জানাবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে, এটা একটা আইন, সে আইনটা সংসদে যথাযথভাবে পাস হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দেবেন; রাষ্ট্রপতির সই হওয়ার পর সেটা তখন আইন হিসেবে পরিণত হবে। সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন হোক। পরীক্ষায় অটোপাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কীভাবে সুপারিশ, আসলে আমি জানি না।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit