সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে: রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এগিয়ে নেওয়ার পথকে সুগম করেছে।

সোমবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎ অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের এ আত্মত্যাগ আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছে। রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।

এ সময় কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit