বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

২২ ক্যারেটের স্বর্ণ আজ যে দামে বিক্রি হচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের প্রভাবে দেশের স্বর্ণের বাজারে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার (২৬ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯ টাকা কমিয়ে নতুন করে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে। সোমবার (২৭ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। 

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা (যা গতকাল রোববার ছিল ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা), ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা (গতকাল রোববার ছিল ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা) এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা (১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা)। 

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণের তারতম্য হতে পারে। চলতি বছরের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম ইতোমধ্যেই মোট ৬৮ বার সমন্বয় করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit