শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

ট্রাম্প-শি বৈঠকের আগে চীনের সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে এক সতর্কবার্তা দিয়ে রাখলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সতর্ক করে বলেছেন, ‘বহুমুখী বিশ্ব আসছে।’

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বারবার চুক্তি থেকে সরে আসা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা, পাশাপাশি গোষ্ঠীভুক্ত ব্লক তৈরি করার প্রবণতা বহুপাক্ষিকতার জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।’এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘ইতিহাসের স্রোত থামানো যাবে না—একটি বহুমুখী বিশ্ব আসছে।’ 

এদিকে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক নির্ধারিত আছে। এ বৈঠকেই দুই পরাশক্তির চলমান বাণিজ্যযুদ্ধের সমাপ্তি ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে ট্রাম্প চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে চীনের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন, যার জেরে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: এইচকেএফপি

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং দুই দিনের আলোচনা সম্পন্ন করেছেন। আলোচনায় ১০০ শতাংশ নতুন শুল্ক আরোপ এড়ানোর বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছানো হয়েছে বলে জানানো হয়েছে। 

চীনের উপবাণিজ্যমন্ত্রী লি চেংগ্যাং বলেছেন, ‘একটি প্রাথমিক সমঝোতা হয়েছে।’

এদিকে বেসেন্ট মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানান, নতুন শুল্ক কার্যত স্থগিত করা হয়েছে এবং বিরল খনিজ পদার্থ ও মার্কিন সয়াবিন রপ্তানিতে চুক্তি হয়েছে।

বিশ্ব অর্থনীতিও ট্রাম্প–শি বৈঠকের দিকে নজর রাখছে। কারণ এ বৈঠকেই হয়তো যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধ প্রশমনের পথ খুলে যেতে পারে বলে মত বিশ্লেষকদের।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit