রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামকে স্বত:স্ফূর্তভাবে ভোট দিবে-অধ্যক্ষ আফজাল হোসাইন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামকে স্বত:স্ফূর্তভাবে ভোট দিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি ও ঢাকা-১৯ থেকে দলীয় মনোনিত প্রার্থী অধ্যক্ষ মো. আফজাল হোসাইন। শুক্রবার বিকালে গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী ঘোষণা করেছে আগামী নির্বাচনকে সামনে রেখে এই জাতির কল্যাণের জন্য। যার মধ্যে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে তাহলে টাকার ছড়াছড়ি হবে না, নির্বাচনে প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, স্বৈরাচার হাসিনা সরকারের বিচার দৃশ্যমান করতে হবে এবং পতিত স্বৈরাচার সরকারের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।”

তিনি এয়োও বলেন, ” ঢাকা -১৯ আসনের জনগন জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চাঁদাবাজি,রাহাজানি, সন্ত্রাসী করতে দেওয়া হবে না। মহিলাদের ইজ্জত আবরুর নিশ্চয়তা দেওয়া হবে। বাজেটের টাকার হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। “আশুলিয়া থানা জামায়াতের আমীর অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে নির্বাচনী সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা জামায়াতের আমীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাভার পৌর মেয়র পদপ্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, জেলা আইন সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, ঢাকা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ ও ঢাকা জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit