শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

আশুলিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ব্যতিক্রমী সাইকেল র‍্যালী 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যতিক্রমী সাইকেল র‍্যালী করেছে আশুলিয়া থানা যুবদেলের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে আশুলিয়া থানা যুবদলের সভাপতি প্রার্থী জাহিদ হাসান বিকাশের নেতৃত্বে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় এই সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে তারা পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। 
সাইকেল র‍্যালীটি বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে জিরাবো বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নরসিংহপুর ঘুরে নিশ্চিন্তপুর এলাকায় দেওয়ান সিএনজি পাম্পে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, যুবদল নেতা কিসমত সরকার, বিএনপি নেতা মো: কালাম মাদবর, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: রিপন সিকদার, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম, যুবদল নেতা মো: হুমায়ুন কবির সহ বিএনপি ও এর অংগসংঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit