শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

তিন দেশ থেকে ৬৬৪ কোটি টাকার সার ক্রয়ের অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে রয়েছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৩৫ হাজার টন এমওপি সার। সৌদি আরব, মরক্কো ও রাশিয়া- এই তিন দেশ থেকে ৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা ব্যয়ে এসব সার আমদানি করা হবে।

এছাড়া সার সরবরাহ শৃঙ্খল ও মজুত সুবিধা জোরদার করার লক্ষ্যে বরগুনায় ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বাফার গোডাউন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবসহ একাধিক অবকাঠামোগত প্রকল্পের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারের ক্রয় কমিটির ৪২তম সভায় এসব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, সভায় কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে রাষ্ট্রীয় পর্যায়ের বিদ্যমান চুক্তির সপ্তম ধাপের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ আমদানি কার্যক্রম সম্পন্ন করবে। এতে মোট ব্যয় হবে ৩৬০.০২ কোটি টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারিত হয়েছে ৭৩৫.৩৩ মার্কিন ডলার।

একইভাবে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আরেকটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, যার মাধ্যমে রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)’ থেকে রাষ্ট্রীয় চুক্তির পঞ্চম ধাপের আওতায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এই চালানটির মোট মূল্য ১৫২ কোটি ৬২ লাখ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম ৩৫৬.২৫ মার্কিন ডলার। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের স্যাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের পঞ্চম ধাপের আওতায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি অনুমোদন করা হয়েছে।

মোট চুক্তিমূল্য ১৫১ কোটি ৭৮ লাখ টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের মূল্য ৪১৩.৩৩ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে। কমিটি ‘বিভিন্ন স্থানে সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় আরও একটি নির্মাণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

প্যাকেজ-৪, লট-৫ (বরগুনা সাইট, ধারণক্ষমতা ১০ হাজার মেট্রিক টন) এর আওতায় এই নির্মাণকাজ এম/এস এমবিএল-আরইএল (জেভি), ঢাকা দ্বারা বাস্তবায়িত হবে, যার মোট ব্যয় ৫১ কোটি ৭৪ লাখ টাকা। সারা দেশে সার সরবরাহ নির্বিঘ্ন রাখা ও সংরক্ষণ অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ করেছে

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit