বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রোহিঙ্গাদের জন্য ৫০ লাখ ডলার অনুদান দিলো দ. কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) ৫০ লাখ মার্কিন ডলারের অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া।

সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। ইউএনএইচসিআর জানায়, এই অর্থ প্রতিবন্ধী অন্তর্ভুক্তি, সুরক্ষা কার্যক্রম ও রান্নার জন্য এলপিজি সরবরাহ জোরদারে ব্যবহার করা হবে।

দক্ষিণ কোরিয়ার এই অনুদান মূলত প্রতিবন্ধী শরণার্থীদের সহায়তায় ব্যয় হবে। এর মধ্যে থাকবে প্রাথমিক শনাক্তকরণ, পুনর্বাসন, সহায়ক যন্ত্র সরবরাহ, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা, এবং সহজে ব্যবহারযোগ্য গোসলখানা ও শৌচাগার নির্মাণ।

এ ছাড়া, এলপিজি সরবরাহ অব্যাহত থাকায় শরণার্থীরা পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ব্যবহার করতে পারবে। এলপিজি ব্যবহারে নারী ও কিশোরীদের সুরক্ষা ঝুঁকি কমেছে, শিশুদের স্কুলে পড়াশোনার জন্য আরও সময় মিলেছে এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশের ক্ষতি কমেছে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গা শরণার্থীদের চাহিদা ক্রমবর্ধমান, বিশেষ করে প্রতিবন্ধী শরণার্থীদের ক্ষেত্রে। দক্ষিণ কোরিয়ার এই উদার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনরক্ষাকারী সহায়তার তীব্র ঘাটতির এ সময়ে কোরিয়ার জনগণ ও সরকারের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit