শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নতুন যুগে মাইক্রোসফট, মুখের কথায় চলবে কম্পিউটার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : কম্পিউটার ব্যবহারে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এমন একটি ব্যবস্থা চালু করতে চায়, যেখানে শুধু মুখের কথায় (ভয়েস কমান্ডে) কম্পিউটার ও ল্যাপটপে বিভিন্ন কাজ করা যাবে। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা প্রতিটি কম্পিউটারকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই-চালিত) পিসিতে রূপ দিতে চায় তারা।

এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ‘কোপাইলট’ নামের একটি এআই চ্যাটবটের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ টাইপ করার বদলে শুধু মুখে বলেই ফাইল খোলা, তথ্য খোঁজা বা অন্য যেকোনো কাজ করা সম্ভব হবে।

মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি বলেন, আমরা এমন এক পরিবর্তনের পথে আছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু চ্যাটবট নয়, মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। তার মতে, প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো পুরো উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে এমনভাবে গড়ে তোলা, যাতে এটি সত্যিকারের এআই পিসি হিসেবে কাজ করে।

ইতিমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে, যার মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরাও এআই সুবিধা নিতে পারবেন। ফলে আলাদা করে ‘কোপাইলট প্লাস পিসি’ কিনতে হবে না। তবে মুখের কথায় কম্পিউটার চালানোর পূর্ণ সুবিধা পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।

মেহদি আরও বলেন, আমরা চাই ব্যবহারকারীরা যেন কম্পিউটারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। ভয়েস (মুখের কথা) হবে কম্পিউটার ব্যবহারের তৃতীয় মাধ্যম—কিবোর্ড ও মাউসের পাশাপাশি। তার মতে, এই পদ্ধতি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও উপভোগ্য করে তুলবে।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit