মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সরাসরি ভোটে ৫ শতাংশ নারী প্রার্থী দেবে বিএনপি: সেলিমা রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ সংসদ নির্বাচনে সরাসরি ভোটে কমপক্ষে ৫ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি আশা প্রকাশ করেন, এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। তিনি মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্ষম হবেন।

সেলিমা রহমান বলেন, দেশে নারী শিক্ষা ও পেশাজীবী অঙ্গনে নারীদের যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিস্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই নারী জাগরণ আরও গতিশীল হবে।

সভায় নিপুন রায় চৌধুরী বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি অবশ্যই যোগ্য নারী নেত্রীদের দলীয় মনোনয়ন দেবে এবং তারা জনগণের ভোটে বিজয়ী হবেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি নারীর অধিকার রক্ষায় সবসময় সোচ্চার। খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি নারীদের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে চায়। 

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির নারী নেত্রীরা এই সমন্বয় সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড, শফিকুল আলম মনা, এমএ সালাম, রহমত উল্লাহ পলাশ, মনিরুজ্জামান মন্টু, শফিকুল আলম তুহিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit