শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দুর্গাপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মূল বেতনের ২০শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। স্মরনীকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিদ্যালয়েও পাঠদান বন্ধ রাখা হয়েছে। সকল শিক্ষক একযোগে এই আন্দোলনে অংশ নিচ্ছেন। দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, সারা দেশের শিক্ষকদের ন্যায় আমরাও শিক্ষকদের স্বার্থে এই কর্মবিরতিতে অংশ নিচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে।

এর আগে রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। পরে সোমবার সেখান থেকেই শিক্ষকরা সারাদেশে লাগাতার আন্দোলন ও কর্মবিরতি শুরু করেন। উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষক সমাজের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit