মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

ছক্কা মেরেই বিশ্ব রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬২ Time View

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে ঐতিহাসিক এক কীর্তি থেকে মাত্র ১৮ রান দূরে ছিলেন স্মৃতি মান্ধানা। ভারতের ইনিংসের অষ্টম ওভারে বিশাল এক ছক্কা হাঁকালেন মান্ধানা। আর সেই ছক্কাতেই তিনি লিখলেন অনন্য এক ইতিহাস।   

নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন ভারতীয় এই নারী ক্রিকেটার। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে নারী ক্রিকেটারের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন স্মৃতি মান্ধানা। এর আগে ১৯৯৭ সালে এক পঞ্জিকাবর্ষে ৯৭০ রানের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের রেকর্ডটাও স্মৃতি ভেঙেছিলেন ছক্কা মেরে। 
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মৃতি মান্ধানা ম্যাচটা শুরু করেছিলেন ৪ হাজার ৯৪২ রান নিয়ে। ইনিংসের ২১তম ওভারের শেষ বলে অজি বোলার কিম গার্থকে আরও একটি ছক্কা মারেন। সেই ছক্কাতেও একটি একটি মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় এই নারী ক্রিকেটার। নারী ওয়ানডেতে পঞ্চম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 
 
এই তালিকায় সবার উপরে আছেন ভারতের আরেক ব্যাটার মিতালি রাজ। ২৩২ ম্যাচের ২১১ ইনিংস খেলে তিনি করেছেন ৭ হাজার ৮০৫ রান। আর ৬৬ বলে ৮০ রান করে আজ মান্ধানা আউট হওয়ার পর আপাতত তার রান এখন ১১২ ইনিংসে ৫ হাজার ২২। এ তালিকায় বর্তমানে স্মৃতির অবস্থান পাঁচ নম্বরে। 
 
দুইয়ে আছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস। ১৮০ ইনিংসে তার রান ৫ হাজার ৯৯২। তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের সুজি বেটস-এর রান ১৬৭ ইনিংসে ৫ হাজার ৯২৫। আর চার নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলরের রান ১৬৩ ইনিংসে ৫ হাজার ৮৭৩।

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit