মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

র‍্যাঙ্কিংয়ের ২০৪ নম্বরে থাকা খেলোয়াড়ের কাছে হেরে গেলেন জোকোভিচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : সাংহাই মাস্টার্সে টেনিস ভক্তরা পেল এক অবিশ্বাস্য অঘটনের স্বাক্ষর। গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডধারী, বর্তমান র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর তারকা নোভাক জোকোভিচ হেরে গেলেন একেবারেই অখ্যাত প্রতিপক্ষ ভ্যালেন্তিন ভাশেরোর কাছে।

২৬ বছর বয়সী মোনাকোর এই খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে ছিলেন ২০৪ নম্বরে। অথচ তিনিই সাংহাই মাস্টার্সের সেমিফাইনালে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে দিলেন অভিজ্ঞ জোকোভিচকে।

এই জয়ে ইতিহাস গড়েছেন ভাশেরো— এটিপি মাস্টার্স ১০০০ সিরিজে প্রথমবারের মতো এত নিম্ন র‍্যাঙ্কধারী কোনো খেলোয়াড় ফাইনালে উঠলেন।

ম্যাচ চলাকালীন পিঠের চোটের কারণে দু’বার চিকিৎসা নিতে হয় ৩৮ বছর বয়সী জোকোভিচকে। তার পারফরম্যান্সে বয়সের ছাপ স্পষ্টই ধরা পড়েছে। ভাশেরো প্রথম সার্ভে দারুণ পারফর্ম করেন। ৩৬টি সার্ভের মধ্যে ২৮ বার পয়েন্ট তুলে নেন।

ম্যাচ শেষে ভাশেরো বলেন,’আমি এখনও বুঝে উঠতে পারছি না কী হয়েছে। এটা একেবারেই পাগল করা অনুভূতি। নোভাকের বিপক্ষে কোর্টে নামা ছিল অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। আমি অনেক কিছু শিখেছি এই ম্যাচ থেকে।’

তিনি আরও বলেন, ‘ঘোষক যখন জোকোভিচের নাম বলছিলেন এবং তার চারবারের শিরোপার কথা উল্লেখ করছিলেন, আমি নিজেই যেন হারিয়ে গিয়েছিলাম। যদিও দর্শকরা আমার চেয়ে ওকেই বেশি সমর্থন করছিল, তবে এই জয় আমি আজ রাতে উপভোগ করব।’

এই জয়ের ফলে এটিপি র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন ভাশেরো। কোয়ার্টার ফাইনালে হোলগার রুনেকে হারিয়ে শীর্ষ ১০০–তে ঢোকার পর, সেমিফাইনাল জিতে র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৫৮ নম্বরে।

ফাইনালে ভাশেরোর প্রতিপক্ষ আর কেউ নন, তারই কাজিন আর্থার রিন্দারকনেশ। তিনি অন্য সেমিফাইনালে রাশিয়ান তারকা দানিয়েল মেদভেদেভকে ৪-৬, ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে আরেকটি চমক দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৫/রাত ৮:০৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit