মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

লাপাতা লেডিজের জয়জয়কার, সেরা অভিনেত্রী আলিয়া ভাট

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ভারতের আহমেদাবাদে বসে এবারের আসর। এবার সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। মোট ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।

এছাড়াও ‘লাপাতা লেডিজ’-এর হয়ে আরও পুরস্কার পেয়েছেন রবি কিষাণ (পার্শ্ব অভিনেতা), ছায়া কদম (পার্শ্ব অভিনেত্রী), রাম সম্পাত (মিউজিক অ্যালবাম ও ব্যাকগ্রাউন্ড স্কোর), স্নেহা দেশাই (সংলাপ), এবং দর্শন জালান (পোশাক ডিজাইন)। ছবিটির জন্য কিরণ রাও পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কারও। নতুন মুখদের মধ্যে সেরা অভিনেত্রী (ডেবিউ) হয়েছেন নিতাংশি গোয়েল (‘লাপাতা লেডিজ’), আর সেরা অভিনেতা (ডেবিউ) লক্ষ্য (‘কিল’)। এছাড়া জিনাত আমান ও শ্যাম বেনেগাল পেয়েছেন আজীবন সম্মাননা- ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। আর আর. ডি. বর্মন অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ সংগীতশিল্পী অচিন্ত্য ঠাক্কার- ‘জিগরা’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবির জন্য।

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit