মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল

আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেয়া হবে, হুঁশিয়ারি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেয়া হচ্ছে।’

মহসিন নাকভী বলেন, বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত এবং কার্যকর জবাব দিয়েছে। কোনো উসকানি সহ্য করা হবে না।
 
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বাহিনী সজাগ ও তৎপর রয়েছে। আফগানিস্তানের উসকানির জবাব দেয়া হয়েছে। পাকিস্তানের জনগণ সাহসী সশস্ত্র বাহিনীর সাথেই আছে। আফগানিস্তানকেও ভারতের মতো উপযুক্ত জবাব দেয়া হবে।’
 
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের তালেবানের হামলার জবাবে দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
 
নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, চৌকিতে থাকা আফগান তালেবান নিহত হয়েছেন এবং বাকি সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়েছেন। কিছু চৌকিতে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
 
রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
 
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়, আফগানিস্তানের দিক থেকে গোলাগুলির লক্ষ্য ছিল খাওয়ারিজ গঠনগুলোকে পাকিস্তানের সীমান্তে প্রবেশ করানো। তবে, সতর্ক ও প্রস্তুত পাকিস্তানি পোস্ট দ্রুত এবং জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে।
 
সূত্র: দ্য ডন, জিও নিউজ

 

 

কিউএনবি/রাজ/১২ অক্টোবর ২০২৫/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit