বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন নিউজ ডেক্সঃ  বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের জন্মদিনে এবার এক অনন্য আয়োজনের সাক্ষী থাকল কলকাতা। শনিবার (১১ অক্টোবর) ৮৩ বছরে পা রাখলেন ‘শাহেনশাহ’। প্রিয় নায়কের দীর্ঘায়ু কামনায় শহরের একদল ভক্ত আয়োজন করলেন অভিনব পূজা, ‘অমিতাভের চল্লিশা পাঠ’। পাতায় পাতায় সেখানে লেখা অমিতাভের বন্দনা, আর মুখে মুখে উচ্চারিত তার অমর সংলাপ যেন পূজার মন্ত্রের মতো প্রতিধ্বনিত হচ্ছিল সর্বত্র।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিনটি ঘিরে ব্যতিক্রমী আয়োজনটি করেছে অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অমিতাভের জন্মদিনে ধূপধুনো, ফুল, প্রদীপ ও প্রসাদ দিয়ে পূজার আয়োজন করা হয়। সঞ্জয় শুধু অভিনেতার অন্ধভক্ত নন, বচ্চন পরিবারের সঙ্গেও তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে।

জানা যায়, প্রতিবছরই অমিতাভের জন্মদিনে এই চল্লিশা পাঠের আয়োজন করা হয়। এমনকি কালীঘাট মন্দিরে তার দীর্ঘায়ু কামনায় পূজাও দেন তার ভক্তরা। এ বছর অমিতাভের ৮৩তম জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ৮৩ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

তবে শুধু কলকাতায় নয়, ভারতের বিভিন্ন রাজ্যেও প্রতিবছর অমিতাভ বচ্চনের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন হয় কেক কাটা, প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার। পর্দার তারকার প্রতি এমন ভালোবাসা বলিউডে এখন এক বিশেষ সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১২ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit