বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে, জানালেন মেজর হাকিমুজ্জামান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

নিউজ ডেক্সঃ  মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর ৩ গুণ বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মো. হাকিমুজ্জামান বলেন, ‘জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনে মাঠপর্যায়ে সেনাবাহিনী আরও ৩-৪ শতাংশ হবে। জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।’

এ সময় গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল জানিয়ে মো. হাকিমুজ্জামান বলেন, ‘সব অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থান সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও গুম কমিশনকে সহায়তা করে যাচ্ছে।

তিনি জানান, ৩টি মামলায় ২৫ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরএ একজন, আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেওয়া হয়।

মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছেন। কবীর আহাম্মদের বিষয়ে মো. হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১১ অক্টোবর ২০২৫/রাতঃ ০৮ঃ ৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit