বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর লড়াই। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনতে মরিয়া মেহেদী মিরাজের দল। 

শনিবার (১১ অক্টোবর) আবুধাবিতে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ওয়ানডে পাঁচ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। আজ হারলে একদিবসী ক্রিকেটে আফগানদের বিপক্ষে সিরিজ হারের হ্যাটট্রিক হয়ে যাবে মেহেদী হাসান মিরাজদের। 

আফগানিস্তানের বিপক্ষে আগের চারটি ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতেছিল বাংলাদেশ। ২০২৩ ও ২০২৪ সালে শেষ দুটি সিরিজ জিতেছে আফগানরা। গত এক মাসে এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে টি-টোয়েন্টিতে আফগানদের চারবার হারালেও ওয়ানডেতে ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। এ বছর ওয়ানডেতে ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে দল। সব মিলিয়ে গত ১২ মাসে মাত্র দুটি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। 

বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ওয়ানডে র‌্যাংকিংয়ে দশে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ২০২৭ সালের মার্চের র‌্যাংকিংয়ে শীর্ষ আটে থাকতে হবে। প্রতিটি ম্যাচই তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে থাকা আফগানিস্তানকে আজ হারাতে পারলে সিরিজে টিকে থাকার পাশাপাশি রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। সেক্ষেত্রে মঙ্গলবারের শেষ ম্যাচটি রূপ নেবে অলিখিত ফাইনালে। 

আগের ম্যাচে ভালো শুরুর পরও বাংলাদেশ গুটিয়ে যায় ২২১ রানে। টি-টোয়েন্টিতে ছক্কার সুনামি বইয়ে দিলেও ওয়ানডে অভিষেকে ঝড় তুলতে পারেননি সাইফ হাসান। অধিনায়ক মিরাজ ও তাওহিদ হৃদয় ফিফটি পেলেও মেটাতে পারেননি সময়ের দাবি। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একদমই ছন্দে নেই। আফগান স্পিনের জবাব খুঁজে না পেয়ে ১৬৮টি ডটবল খেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে এই জায়গায় উন্নতির কোনো বিকল্প নেই।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit