শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

যে ভিডিও দেখে অবাক টুইঙ্কেল, সেটির ব্যাখ্যা দিলেন সাইফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান বাড়িতে এক দুষ্কৃতকারীর হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন। এটি সবার জানা। সেদিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনেকেই এ হামলাকে ‘ভুয়া’ বলে দাবি করেছিলেন। 

সেই সময় অনেকে অভিনেতাকে অ্যাম্বুলেন্সে কিংবা হুইলচেয়ারে বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাইফ বলেন, কেউ কেউ বলেছিলেন— আমার অ্যাম্বুলেন্সে যাওয়া উচিত। কেউ বলেছিলেন— আমার হুইলচেয়ারে যাওয়া উচিত। তখন আমি ভাবছিলাম— আতঙ্কিত হওয়ার কারণ কী? পরিবার, ভক্ত, আর কেউ? শুধু হেঁটে যাও এবং মানুষকে জানাও যে তুমি ঠিক আছ।

এটাই ছিল তার হেঁটে বেরিয়ে আসার একমাত্র কারণ বলে জানান এ অভিনেতা। তবে হেঁটে বের হওয়ায় যে বিতর্ক শুরু হয়েছিল। সে প্রসঙ্গে সাইফ বলেন, অনেকে আলোচনা শুরু করে যে আক্রমণটা ভুয়া নাকি আসল আমরা এ ধরনের পৃথিবীতে বাস করি।

সেই ঘটনার পর সাইফ যখন হাসপাতাল থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসেন, সেই সময়ের একটি ভিডিও দেখে অবাক হয়েছিলেন কাজলের বোন টুইঙ্কেল। কাজল সাইফকে জানান যে, ভিডিওটি দেখে তিনিও হতবাক। 

 অভিনেতা বলেন, কারণ আমি হাঁটতে সক্ষম ছিলাম। আঘাতটা খারাপ ছিল, কিন্তু ঠিক ছিল। তারা সেলাই করে দিয়েছিল এবং আমি এক সপ্তাহ সেখানে ছিলাম। আমার পিঠ ঠিক ছিল। ব্যথা হচ্ছিল, তবে আমি হাঁটতে পারছিলাম। আমার হুইলচেয়ারের প্রয়োজন ছিল না।

ঘটনার প্রসঙ্গে সাইফ বলেন, অনুষ্ঠান যখন শেষ হলো, সেখানে অনেকে ছিলেন। অনেকেই আমাকে কীভাবে হাঁটা উচিত, সে বিষয়ে মতামত দিচ্ছিলেন। সংবাদমাধ্যমও কৌতূহলী হয়ে উঠেছিল। আমি বললাম— যদি মিডিয়া কৌতূহলী হয়, তবে আমাদের বিষয়টা সমাধান করা উচিত এবং আমাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেওয়া উচিত।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit