সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ প্রকাশে সংক্ষুব্ধ হয়ে সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি বিএনপি নেতার

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : প্রকাশিত সংবাদ বিএনপি নেতার বিরুদ্ধে যাওয়ায় প্রতিবেদককে মামলায় জড়ানোর হুমদি দিয়েছেন এক বিএনপি নেতা। হুমকি দাতা এই নেতা নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান (সাগর)। গত ৭ অক্টোবর মঙ্গলবার রাতে মোবাইল ফোনে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমানকে এই হুমকি দেওয়া হয়। এ সময় প্রতিবেদককে বলা হয়, নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাইকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন। দেখব আপনাকে কে বাঁচায় ? বিএনপি নেতার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল চাল ‘বিতরণে অনিয়ম, বিএনপি নেতার রোষানলে ইউএনও’।

নড়িয়া উপজেলা প্রশাসন ও প্রকাশিত সংবাদের প্রতিবেদকের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ বাংলাবাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ছিলেন বিএনপি নেতা মতিউর রহমান সাগর। ইতোমধ্যে তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন গত ২১ আগস্ট ব্যাখ্যা চেয়ে ডিলারকে চিঠি দেন। পরে ইউএনও ২৭ আগস্ট সুবিধাভোগীদের সাথে কথা বলে সাক্ষ্য প্রমান সংগ্রহ করে সত্যতা পায়। ২৮ আগস্ট ইউএনও ডিলারের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে চালের মজুত ও বিক্রির মাস্টাররোল যাচাইয়ে ৩৫৫ কেজি চাল কম পান। পরে তিনি উপজেলা খাদ্য কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন। খাদ্য কর্মকর্তা ৩১ আগস্ট মতিউর রহমানের গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম পেয়ে তাকে জরিমানা করেন। উক্ত বিষয় জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকে অবগত করা হয়। যার প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর মতিউর রহমানের ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর। এসব ঘটনায় ইউএনওর ওপর ক্ষুব্ধ হন মতিউর রহমান। তিনি ৬ অক্টোবর বিভাগীয় কমিশনারের কাছে ইউএনওর বিরুদ্ধে একটি অভিযোগ করেন। এতে তিনি ইউএনওর বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি ও ২ লাখ টাকা ঘুষ প্রহণের অভিযোগ করেন। এ নিয়ে গতকাল নিউজ পোর্টাল বার্তা বাজারে একটি প্রতিবেদন করেন সাংবাদিক আশিকুর রহমান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিক আশিকুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন বিএনপি নেতা মতিউর রহমান। তিনি ওই সাংবাদিককে বলেন, ‘আমার চোখের সামনে পইড়েন, আমার কথা রেকর্ড কইরেন।… আপনি আওয়ামী লীগ করেন আবার আমার বিরুদ্ধে নিউজ করেন। আওয়ামী লীগ করে বিএনপির পেছনে লাগছেন। নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাইকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন। দেখব আপনাকে কে বাঁচায়?’ একপর্যায়ে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।

সাংবাদিক আশিকুর রহমান কুইকনিউজ.বিডিকে বলেন, সে শরীয়তপুরে অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন। বেশীরভাগ সময় অনিয়ম দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছেন। বিএনপি নেতা মতিউর রহমানের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে এই নেতা হুমকি দিয়েছেন। নড়িয়ায় বিএনপির যত মামলা হবে, তাতে তাকে জড়ানোর হুমকি। এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তার সহকর্মীরা তাকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

জানতে চাইলে বিএনপি নেতা মতিউর রহমান কুইকনিউজ.বিডিকে বলেন, আমি সাংবাদিক হিসেবে কাউকে কোনো হুমকি দিইনি। গালিগালাজও করিনি। আশিকুর রহমান যাত্রাবাড়ীতে ছাত্রলীগ করতেন। সে এখন আমার বিরুদ্ধে মিথ্যা কথা লেখালেখি করছেন। তাই তাকে ফোন করে এসব না করার জন্য বলেছি। সে কোনো সাংবাদিক না, তিনি ছাত্রলীগের নেতা।এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরে পাঠানোর পর খাদ্য অধিদপ্তর সাগরের ডিলারশিপ বাতিল করেছে। এ নিয়ে ডিলার এই কর্মকর্তার ওপর ক্ষুব্ধ হয়েছেন। লোকমুখে শুনেছেন, তিনি তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়া ও গ্রহণের একটি অভিযোগ করেছেন।

কিউএনবি/অনিমা/৯ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit