বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
পোস্টারের পর এবার আলিয়ার ‘আলফা’ ট্রেলার নিয়েও নকলের অভিযোগ যে কারণে অস্পষ্ট ভাষায় সাজানো ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি, যা বলছেন বিশ্লেষক ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা : অভিনেতা জাহের আলভী কারাগারে নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার রোমাঞ্চকর বর্ণনা দিলেন ইরানি পাইলটরা

নারী দলের কাছেও হারবে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল, বললেন তিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বর্তমান পুরুষ ক্রিকেট দলকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি এতটাই হতাশ যে বলেছেন, এখন মেয়েরাও হয়তো পুরুষ দলকে হারিয়ে দিতে পারে। সাম্প্রতিক কিছু ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্সে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শোয়েব আখতার বলেছেন, ‘পুরো দলটাই এখন ব্যর্থ। কেউই নিজের যোগ্যতা অনুযায়ী খেলছে না।’ তিনি আরও বলেন, ‘গত তিন সপ্তাহে চারটি ম্যাচে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে টানা তিন হার তো লজ্জাজনক। এর মধ্যে এশিয়া কাপের ফাইনালও ছিল।’

শোয়েব আখতার নারী দলের ম্যাচের কথাও তুলে ধরেন। নারী ওয়ানডে বিশ্বকাপে ফাতিমা সানার দল এখন পর্যন্ত খেলেছে ২ ম্যাচ, হেরেছে দুটোতেই। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরেছে দলটা। এরপর ভারতের কাছে ৮৮ রানে হেরে বসেছে পাকিস্তান।

তবে এরপরও শোয়েব নারী দলকেই এগিয়ে রাখলেন পুরুষদের চেয়ে। তিনি বলেন, ‘যদি এখনই বড় পরিবর্তন না আনা হয়, তাহলে পাকিস্তান আরও পিছিয়ে পড়বে। মেয়েরা অন্তত লড়াই করছে, কিন্তু ছেলেরা তা পারছে না। দল নির্বাচন, প্রস্তুতি আর কৌশল—সবই প্রশ্নবিদ্ধ।’

আখতারের মতে, এই ব্যর্থতা পাকিস্তান ক্রিকেটের জন্য বড় সতর্কবার্তা। তাঁর কথায়, ‘পুরুষ দল এখন যদি নিজের প্রতিযোগিতার মান ফিরিয়ে না আনে, তাহলে একসময় সত্যিই দেখা যাবে—মেয়েরাই জিতছে, আর ছেলেরা শুধু হারছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit