শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী চবির অধ্যাপক আতিয়ার এবং ঢাবির অধ্যাপক যুবায়েরের নেতৃত্বে ইউটিএলের ২৫ সদস্যের কমিটি গঠন বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি: কিকি রামোস হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

আমাদের বিশ্বাস, আমরা একাই সরকার গঠনের অবস্থানে আছি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ :  ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।  

আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিতব। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা একাই সরকার গঠনের অবস্থানে আছি। তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমার বাংলাদেশে ফেরার সময় খুব কাছে।’ ফিন্যান্সিয়াল টাইমস বলছে, যারাই বাংলাদেশের পরবর্তী সরকার গঠন করুক, তাদের দুর্বল অর্থনীতি, যুক্তরাষ্ট্রের শুল্কারোপে ক্ষতিগ্রস্ত পোশাক খাত এবং প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মুখোমুখি হতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করায়, ফেব্রুয়ারির ভোটের পর তারেক রহমান প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। আর ড. ইউনূসের বক্তব্যের প্রতিধ্বনি করেই তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ একটি ‘ফ্যাসিস্ট দল’ এবং বিএনপি অন্যান্য রাজনৈতিক দলসহ, বিশেষ করে গত বছরের ছাত্র আন্দোলন থেকে গঠিত নতুন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে মিলে সরকার গঠনে প্রস্তুত। 

তিনি বলেন, ‘আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাব। তারা তরুণ, তাদের ভবিষ্যৎ আছে।’বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার কিছু দিকও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু পোশাক রফতানির ওপর নির্ভর না করে আমাজন, ই-বে ও আলিবাবার মতো অনলাইন খুচরা বিক্রেতাদের সরবরাহকেন্দ্র হতে পারে।’ 

এদিকে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া হবে কি না, এ বিষয়ে তিনি স্পষ্ট উত্তর দেননি। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, 

 

যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে অংশ নেবে?

 

নির্বাচিত হলে বিদেশে পাচার করা অর্থ পুনরুদ্ধারে ইউনূস সরকারের উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারেক রহমান। 
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit