রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

জর্জিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে উত্তেজিত জনতার হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭৩ Time View

আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ  বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। দেশটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা বাহিনীর জলকামান, পিপার স্প্রে, লাঠিচার্জ কিছুই তাদের যেন ঠেকাতে পারছিল না। এক পর্যায়ে বিক্ষুব্ধরা রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করে। তবে আগে থেকে আইনশৃ্ঙ্খলা রক্ষাবাহিনীর প্রস্তুতি থাকায় এ যাত্রা রক্ষা পায় প্রেসিডেন্ট প্রাসাদ।

রোববার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা এবং নির্বাচনী কারচুপির অভিযোগে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভ ঘিরে সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে।

শনিবার রাজধানীতে বিক্ষোভের ডাক দেয় সরকারবিরোধীরা। এ আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার বিক্ষোভকারী সড়ক অবরোধ করে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা ছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে।

গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করে। কিন্তু বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগে আন্দোলন করে আসছে। বিক্ষোভকারীরা মূলত ইউরোপীয় ইউনিয়নপন্থি। রাজনৈতিক অস্থিরতায় সরকারি বিভিন্ন দপ্তরে অচলাবস্থা বিরাজ করছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit