শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ইতোমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এবার নিজের বিরুদ্ধে ওঠার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি পর্যন্ত গড়িয়েছে। কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে।

বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।’

আসিফ মাহমুদ যোগ করেন, ‘আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে। সেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে। ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।’

উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, ‘কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে সেটা শেয়ার করেছে।’ উপদেষ্টা বলেন, ‘এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।’

কেউ কেউ বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনো নেতা কিংবা নেতার ছেলেরা আসতো। যার আসলে ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?’

উল্লেখ্য, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। এখনও এনএসসি কোটায় ২ পরিচালক নির্ধারিত করা হয়নি। তবে নির্বাচন ভন্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত করবে বলে চেষ্টা করবে বলে আশঙ্কা ক্রীড়া উপদেষ্টার। তবে, নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত তিনি।

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit