রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ Time View

সিলেট প্রতিনিধি : গোটা সিলেট জুড়ে তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেটবাসী। রোদের তীব্রতায় পুরো সিলেট যেন এক আগুনের চুল্লি, সূর্য যেন দিগন্তে নয়, নেমে এসেছে মাথার ঠিক ওপরে। দিনের দাবদাহ আর তীব্র গরমে হাঁস-ফাঁস হয়ে উঠে গোটা জনপদ। প্রয়োজনের তাগিদে শহরের ব্যস্ত রাস্তা গুলোতে বের হওয়া মানুষ জন পড়েছেন বিপাকে।

খুব প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে বের হন নি। সবচেয়ে বেশি বিপাকে পড়েন দিন এনে দিন খাওয়া মানুষজন। মাথার ওপর আগুন ঝরানো রোদ, পায়ের নিচে ফুটন্ত পিচঢালা রাস্তা। এই দুয়ের মাঝে টিকে থাকার লড়াই চালিয়ে যান রিকশাচালক, শ্রমিক, পথচারীরা। এ গরম শুধু শরীর নয়, পুড়িয়ে দিচ্ছে তাদের জীবন ও জীবিকাও। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। তবে অনুভুত (ফিলস লাইক) ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।


বুধবার সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়তে থাকে নগরী। প্রচন্ডে রোদে ভোগান্তি পোহান পথচারী ও দিনমজুর। দুপুরের দিকে নগরের রাস্তায় তুলনামুলক কম মানুষ দেখা গেছে। যানবাহন চলাচলও কিছুটা কম ছিলো। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, টানা কয়েক দিন ধরে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে। এই অবস্থা আরো দুয়েক দিন থাকতে পারে। আর বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকৃতিতে সাধারণত আশ্বিন মাস থেকেই শীতের আমেজ শুরু হওয়ার কথা। কিন্তু আশি^নের ১৫ দিন চলে গেলেও শীতের আগমন তো দূরের কথা গরম কমারইস কোনো নামস নেই। উল্টো মনে হচ্ছে চৈত্র-বৈশাখের দাবদাহ চলছে। অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পেড়েছে জনজীবন। সেপ্টেম্বও থেকে সিলেটে তাপমাত্রা কমতে শুরু করে। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কিছুই ঠিক থাকছেনা। তাই সামনের দিনগুলোতে তাপমাত্রা হৃাসের তেমন কোন আভাস দিতে পারছেনা  খোদ আবহাওয়া অফিস।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit