বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় কারিতাসের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প কর্তৃক গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারাভিযান ও সরকারি ভূমি অফিসের সহিত অ্যাডভোকেসী ও সম্পর্ক জোরদারকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন প্রাঙ্গনে উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ২০টি গ্রামের ভূমি সমস্যায় জড়িত ৫০ জন জনগণ সভায় অংশগ্রহন করেন। কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে সভায় জমির ভূমি উন্নয়ন কর ও জমি নামজারি বর্তমানে কিভাবে সহজে করা যায় সেই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত জনগণের মধ্যে ৫ জনের দলিল, খতিয়ান সহ সকল কাগজপত্র সরাসরি দেখে জনগণকে উদ্ভুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ রেখেছেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সহ গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit