বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

নান্দাইলের সিংরইল রাস্তায় দীর্ঘ ৩০ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View
নান্দাইল থেকে ঘুরে এসে মশিউর রহমানের রিপোর্ট : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের সীমান্তবর্তী হরিপুর রতনবাজার থেকে দক্ষিণমুখি বগরীকান্দা ভায়া তেলিয়া গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার জুড়ে একটি কাঁচা রাস্তায় দীর্ঘ ৩০ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি। আশার আলো কবে নাগাদ বাস্তবে রূপ নিবে বা আদৌও কি উন্নয়নের ছোয়া পাবে কিনা, এমনটাই ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। তবে এবিষয়ে সুদৃষ্টি থাকবে বলে জানান নান্দাইল উপজেলা প্রকৌশলী। 
এই গ্রামে ৪টি মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি মৎস্য, মুরগীর খামার রয়েছে। কয়েকটি গ্রামের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার হাজারও নারী-পুরুষ এই বেহাল দশা রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। বিশেষ করে বৃষ্টির দিনে চলাচলে তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
মঞ্জুরুল ইসলাম নামে এক স্থানীয় জানান, আমার জন্মের পর থেকে এই রাস্তাটির বেহাল দশা দেখে আসছি। এবিষয়ে আমরা অনেক উদ্যোগও নিয়েছিলাম। তবে অনেকে আশ্বাস দিয়েও তাদের কথা রাখেনি। বৃষ্টির সময় এখান দিয়ে চলাচলে আমাদেরকে চরম বেগ পোহাতে হয়। শেষে কোন উপায় না পেয়ে জেলা প্রশাসক বরাবর এবিষয়ে একটি আবেদন করেছি। আমাদের জোর দাবী, যাতে করে এই রাস্তাটি দ্রুত পাকা করণের ব্যাবস্থা করা হয়, এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে ৮নং সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম বলেন, এই রাস্তাটি এলইজিডি এর অধীনে তাই বিগত সরকারের সময়ে এবিষয়ে নিয়ে মিটিং এ অনেক বলাবলি করেও কোন কাজ হয়নি। সর্বশেষ তখনকার এমপি সাহেব যে রাস্তা করতে অর্ডার করেছেন, সেই রাস্তার কাজ হয়েছে। এছাড়া আমি মাটি কাটার জন্য লেবার পাঠিয়েছিলাম, কেউই মাটি দেয়েনি। এই এলাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা, তাই রাস্তাটি যদি পাকা করা হয়, তাহলে গ্রামবাসী অনেক উপকৃত হবেন। 
তবে নূর-আলম নামের এক স্থানীয় বলেন, জনপ্রতিনিধিরা মাটি কাটা তো দূরের কথা, এই রাস্তায় একটুকরো ইটও ফেলাইনি। আমার বাড়ি যাইতে যে কাদা, সেখানে মাটি ফেলাইতে দিমু না এই কথায় কোন যুক্তি আছে। চেয়ারম্যানে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। উপজেলা সহ বিভিন্ন জায়গায় আমরা এবিষয়ে অনেক বার কথা বলেও কোন সূরাহ হয়নি। হবে কেমনে হবে, চেয়ারম্যানতো আমাদের পক্ষে না।
পরে এবিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই রাস্তা পাকা করণে কেউই আমাদের কাছে তথ্য চায়নি এবং আমরা কোন তথ্য দেয়নি। এছাড়া পিডি অফিস থেকে অর্ডার লাগে, এধরনের কাগজপত্র আমাদের কাছে নেই। আগের এমপির সময়ে যেগুলো পাশ হয়েছিল, সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। নতুন করে কোন কাজ আমরা এপ্রুভ করতে পারিনি। তবে আপনার কাছ থেকে জেনেছি এবং এবিষয়ে আমাদের দৃষ্টি থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit