বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

‘সন্ধিক্ষণে বাংলাদেশ: রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, নীতিনির্ধারণ প্রক্রিয়া এবং সামাজিক প্রত্যাশার দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। ‘সন্ধিক্ষণে বাংলাদেশ: রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্টেকহোল্ডারস অফ বাংলাদেশ (SoB)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে রাজনীতিবিদ, আইনজীবী, গবেষক, সাংবাদিক, একাডেমিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গোলটেবিল বৈঠকের প্রথম রাউন্ডে কথা হয় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা নিয়ে। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক বক্তার সঙ্গে ভিন্ন ভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলাপ হয়। তৃতীয় রাউন্ডে ছাত্রনেতাদের কাছ থেকে শোনা হয় জুলাইয়ের ঐক্যে ফাটল ধরার কারণ।

গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন— বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) সম্পাদক মাহফুজুর রহমান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন, এনডিএম-এর সাধারণ সম্পাদক ও আইনজীবী শাহেদুল আজম, ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইমুম রেজা তালুকদার।

এছাড়া সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সাদিক মাহবুবুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ডা. আসিফ সৈকত, গবেষক মীর হুযাইফা আল মামদূহ, মিডিয়া ব্যক্তিত্ব আবু সালমান মো. আব্দুল্লাহ, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, ডাকসু ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বারী হামিম এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।

আলোচনায় দেশের রাজনৈতিক বাঁক বদলের বিভিন্ন দিক, জুলাই গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতকরণ, আওয়ামী লীগের বিচার, একাত্তরের অপরাধীদের মীমাংসা, জাতীয় নির্বাচনের প্রয়োজন এবং বিতর্কিত ডাকসু নির্বাচনসহ নানা বিষয়ে যুক্তিনির্ভর মতবিনিময় হয়।

গোলটেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্টেকহোল্ডারস অফ বাংলাদেশের মুখ্য সংগঠক ডা. সায়েম মোহাম্মদ। তিন রাউন্ডে অনুষ্ঠিত এ বৈঠকটি পরিচালনা করেন ফারাহ্ দোলন।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit