মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

গোপালগঞ্জে স্বৈরাচারী হাসিনার জন্মদিন পালনের ঘটনায় গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার বাট্টাইধোবা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলার বাট্টাইধোবা গ্রামে গভীর রাতে হাসিনার জন্মদিন পালন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন এবং নাশকতার পরিকল্পনা করছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচজন ছাত্রলীগ কর্মীকে আটক করে।

পাঁচজনের মধ্যে ইসা ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। এছাড়া তাদের গ্রেফতারের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit