বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

নওগাঁয় দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত হলো সম্পদ দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫  অনুষ্ঠিত হয়েছে । শনিবার  শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বিকাশ ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও শান্তির দুত পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্ভোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহারিয়ার, সহকারী প্রকৌশলী, এলজিইডি এবং মো. নাজমুল হোসেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা অফিস।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর জ্ঞান ও উদ্ভাবনী শক্তি বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। তারা আরোও বলেন- শিক্ষার্থীদের ব্যবহারীক দক্ষতা বৃদ্ধির লক্ষে তারা যথাযথ যেন যথাযথ সুযোগ সুবিধা পায় তার জন্য তারা কাজ করে যাবেন । এছাড়া ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে উন্নত শিখরে পৌছানোর লক্ষ্যে সকল সহযোগিতা তারা করবেন বলে জানিয়েছেন তারা ।  নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে সম্পদ প্রজেক্ট, ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন এর অর্থায়নে প্রতিযোগিতা পাচটি ডিপার্টমেন্ট এর প্রায় অর্ধশতাধীন শিক্ষার্থীরা অংশ নেন।
কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ১১:২৪
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit