বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

বেপরোয়া কিশোর গ্যাং;আশুলিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় রবিন হোসেন (২৯) নামের এক ডিস ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২৪) এর বিরুদ্ধে৷ ঘটনায় ভুক্তভোগী যুবক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 
শনিবার বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এস আই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন। এর আগে, ২৪ সেপ্টেম্বর রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। ভুক্তভোগী রবিন হোসেন আশুলিয়ার রুপায়ন মাঠ বটতলা এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। তিনি এলাকায় ডিস ব্যবসা করেন৷ অভিযুক্ত ইয়ার হোসেন আশুলিয়ার জামগড়া রুপায়ন বটতলা এলাকার ইমারত হোসেনের ছেলে। সে এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। 

অভিযোগ থেকে জানা যায়, কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।  কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে এমন কোন অপরাধমূলক কাজ নেই যা করে না। রুপায়ন মাঠ এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও বিভিন্ন দোকানে লুটপাট সহ নানা অপরাধমূলক কাজ করে থাকে। রয়েছে একাধিক মামলাও। বেশ কিছুদিন আগে ইয়ার হোসেনকে এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেন ওই এলাকার ডিস ব্যবসায়ী রবিন।

পরে এলাকার বিভিন্ন লোকের কাছে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে আরো ৭/৮ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে এসে রবিনকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে তাকে না পেয়ে তার পরিবারকে হুমকি দিয়ে চলে যায়। পরে রবিন এ ঘটনায় আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। এরকম অবস্থা চলতে থাকলে কিভাবে নির্ভয়ে চলাচল করবো। তিনি এর সুষ্ঠু তদন্ত করে দোষীকে গ্রেফতারপূর্কব শাস্তির দাবী জানান। 

স্থানীয়রা বলেন, ইমারতের ছেলে ইয়ারের কথা আর বইলেন না। সে তো একজন বেপরোয়া। ওর জন্য কেউই শান্তিতে নাই।অভিযুক্ত ইয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit