বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

২০২৬ ফুটবল বিশ্বকাপের মাসকট প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রমেই এগিয়ে আসছে ফিফা বিশ্বকাপের সময়। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক বছরও বাকি নেই। এরই মধ্যে বিশ্বকাপের মাসকট প্রকাশ করা হয়েছে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া আসরের আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে প্রতিনিধিত্ব করবে তিনটি প্রাণী চরিত্র- ‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল।’

ফিফার বিবৃতিতে জানানো হয়, প্রতিটি মাসকট তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন মাসকট নিয়ে বলেন, ম্যাপল, জায়ু আর ক্লাচ হচ্ছে আনন্দ, শক্তি আর একতার প্রতীক। ফিফা বিশ্বকাপের মূল চেতনাকেই ধারণ করছে তারা।

‘ম্যাপল দ্য মুজ’ (কানাডিয়ান হরিণ) কানাডার সব প্রদেশ ও অঞ্চলে ভ্রমণ করে মানুষের সঙ্গে যোগাযোগ ও সংস্কৃতিকে তুলে ধরে। তিন মাসকটের মাঝে এটির ভূমিকা গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে। আরেক মাসকট ‘ক্লাচ দ্য ঈগল’ যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে বেড়ানো এক আত্মবিশ্বাসী চরিত্র, যে মাঠে মধ্যমাঠে খেলে দলের সমন্বয় ঘটায়।

‘জায়ু দ্য জাগুয়ার’ এসেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গল থেকে। নাচ, খাবার ও ঐতিহ্যের মাধ্যমে সে মেক্সিকান সংস্কৃতিকে ধারণ করে। আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে ‘জায়ু’ প্রতীকী ক্ষিপ্রতা ও সৃজনশীলতার প্রকাশ। ফিফার মতে, এই তিন চরিত্র একসঙ্গে ফুটবলের ঐক্য, বৈচিত্র্য আর আবেগের প্রতিনিধিত্ব করবে।

আগামী ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম-এ হবে ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে থাকছে হাফটাইম শো। এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। ফলে টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ১০৪টি।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit