বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

লালবাগে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে লালবাগ থানার আরএনডি রোড জমজম টাওয়ারের পঞ্চম তলায় বাসা থেকে মরদেহটি উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ওই থানার উপপরিদর্শক দেবাশীষ তালুকদার। 

নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে তিনি লালবাগের বাসায় ভাড়া থাকতেন। 

নিহতের ভাই নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাই ইমামগঞ্জের একটি ব্যাংক কর্মকর্তা। ওই বাসায় ছিলেন আমার বৃদ্ধা মা নুর জাহান বেগম, নিহতের  স্ত্রী সায়মা বেগম লোভা, তার শাশুড়ি ও তাদের ছোট দুই সন্তান। তার স্ত্রী রুমে ঢুকে দরজা বন্ধ করে তাকে কুপিয়ে হত্যা করে। নজরুল বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। সে আহত অবস্থায় কোনো রকমে দরজা খুলে বের হয়ে মাকে বলছিল, মা বঁটিটা ধরো। সেই সময়ে বঁটিটা ছিল তার স্ত্রীর হাতে। তার শাশুড়িও এতে জড়িত ছিল। 

তিনি দাবি করে বলেন, ধারালো বঁটির আঘাতে গলায় ও দু’হাতসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখম রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

লালবাগ থানার উপপরিদর্শক দেবাশীষ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমাদের ঊর্ধ্বতনরা তদন্ত করছেন। 

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit