শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

যুবদলের ৩ নেতা বহিষ্কার, দুজনকে শোকজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

রাজনীতি নিউজ ডেক্স : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে আরও দুই নেতাকে শোকজ করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ অন্যান্য সাংগঠনিক অপরাধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) ময়নুল হক লিটন সংগঠনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করেন। জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু বহিষ্কার ও শোকজের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

 বহিষ্কৃতরা হলেন জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইদুল ইসলাম কালু, সদর উপজেলা তিলকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকিল সরদার এবং তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম লিটন। আর শোকজপ্রাপ্তরা হলেন সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. চাঁন মুন চাঁন, রাণীনগর উপজেলা পারইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুর রহমান জাহিদ।

প্রেস বিজ্ঞপ্তি আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছেন। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। নওগাঁ জেলা যুবদলের আওতাধীন সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অনলাইন নিউজ ডেক্স: 

 

কিউএনবি/রাজ/২৪ সেপ্টেম্বর ২০২৫/দুপুর ১২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit