শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নিউইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনার জামায়াতের প্রতিক্রিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

রাজনীতি নিউজ ডেক্সঃ  যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম‍্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এটা আমি খুব বিব্রতবোধ করি না এজন্য যে, বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকার বা দল সফর করে তখন বিরোধী দলে যে থাকে তারা এখানে এসে স্লোগান দেয়। আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ। ১০ থেকে ২০ জন এসে স্লোগান দিতে পারে। ডিম মারতে পারে। তবে এটা নিঃসন্দেহে ব্যাড কালচার।

ডা. তাহের বলেন, এটা খুব ব্যতিক্রমধর্মী এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ ১০ থেকে ২০ জন এসে ডিম মেরে দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ। এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করছে তারা অপমানিত হয়েছে। যারা করছে তারাই কনডেমনড হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে।

তিনি বলেন, কোনো একজন লোক বিদেশে আসবে। একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে, এটা যার ওপর মারছে তার এখানে কোনো দায়িত্ব নেই এবং সে অপমানিত হওয়ারও কিছু নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওভার অল পুরা ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে, আজকে আমাদের এক জায়গায় দিয়ে গাড়িতে উঠানো হয়েছে, আবার গাড়ি থেকে নামিয়ে নম্বর প্রসেস করা হয়েছে। এগুলো হাইকমিশনের খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা এটা তো কোনো সন্দেহ নেই।

জামায়াতের এ নেতা বলেন, তাদের উচিত ছিল এর আগে আরও অনেক প্রিপারেশন নেওয়া। আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি এনসিপিসহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসঙ্গে আসলে আওয়ামী লীগের কারও ধারে কাছে আসার সাধ্য ছিল না। কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দলীয়ভাবে কিছু কর্মসূচি থাকবে। যারা আমাদের জনশক্তি আছে তাদের সঙ্গে আমরা মতবিনিময় করব এবং সব বাংলাদেশিদের নিয়েই এখানে একটা প্রোগ্রাম হবে। দলমতের বাইরে প্রবাসী যারা আছে তাদের নিয়েও মতবিনিময় হবে। নানাভাবে এবং নানা নামে জামায়াতে ইসলামীর যারা এখানে রয়েছে তারা এখানে বেশ কিছু প্রোগ্রাম অর্গানাইজ করেছে। সকল দলমত মিলিয়ে সকল মানুষের একটা গেদারিং করার জন্য আমরা বলেছি। আমরা আশা করি, সেটাও তারা করবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit