বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

কুড়িগ্রাম উলিপুরে মহিলা ইউপি সদস্য এর গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি : ২২ সেপ্টেম্বর ২০২৫, কুড়িগ্রাম কুড়িগ্রাম উলিপুর উপজেলায় গুনাইগাছ ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেরা বেগমের (৭০) গলাকাটা লাশ উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেরা বেগম ৭নং ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের স্ত্রী। সকাল ১০টার দিকে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বড় ছেলে শাখাওয়াত হোসেন বাবলু জানান, তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পাঁচ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন।

বাবলুর দাবি, ভোর রাতে রান্নাঘরে গিয়ে ধারালো বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন তার মা। ছোট ছেলে শাহিন আলম বলেন, ভোরে তার স্ত্রী শাশুড়িকে বিছানায় না দেখে খুঁজতে গিয়ে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শাহিনের স্ত্রী বিউটি বেগম জানান, “আমি দীর্ঘদিন শাশুড়ির সঙ্গে একই বিছানায় ঘুমাতাম। মাঝে মাঝে রাতে তিনি আঙিনায় হাঁটাহাঁটি করতেন। আজ ভোরে তাকে বিছানায় না পেয়ে খুঁজতে গিয়ে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পাশে ব্যবহৃত বটিও ছিল।” স্থানীয়রা জানান, সাহেরা বেগম রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সমাজসেবায় নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি গুনাইগাছ ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য ছিলেন এবং একসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit